ব্রেকিংঃ

ক্ষমা চাইলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান

রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় হাসির ঘটনায় কেউ মর্মাহত হলে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি লজ্জিত জানিয়ে বলেন, বাস দুর্ঘটনা সম্পর্কে জানার আগেই সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বিসিআইসি মিলনায়তনে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা নানা ভাবে কথা বলার চেষ্টা করেন। আমিও কথা বলার সময় তাদেরই কথার প্রেক্ষিতে হেসেছি কখনো, কখনো অন্যভাবে কথা বলেছি। শুধু ওইটুকুই নয়, আরো অনেক কথা হয়েছে, যদি কেউ ফুটেজ সব দেখতে পারেন, ভালো হবে। যারা আহত হয়েছেন আমি এজন্য দুঃখিত, লজ্জিত। আমি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার বক্তব্যটা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যা করলে চালকদের প্রচলিত আইনে শাস্তি পেতে হবে। এ ধরনের ঘটনায় শাস্তি থেকে রক্ষার জন্য কোনো শ্রমিক সংগঠন ওই চালকদের পক্ষ নেবে না বলেও জানান তিনি

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।