বাংলাবাজারে অগ্রনী ব্যাংকের গ্লোবাল মানি এক্সপেসের পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

এম রহমান রুবেল ।
ভোলার উপশহর বাংলাবাজার অগ্রনী ব্যাংক শাখার উদ্যোগে গ্লোবাল মানি এক্সপেসের পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২ আগস্ট) বাংলাবাজার শাখার ব্যবস্থপক জিয়াউদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক লি: ভোলা জোনের এজিএম হুমায়ুন কবির , গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা ভাইস চেয়াম্যান মোশারফ হোসেন কান্টু মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন লিটন,চরখলিফা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি মাসুদ মুকু খান , বিশিষ্ট ব্যবসায়ী শাকিল আহম্মেদ, জহুরুল হক ডিউ, সমাজ সেবক কাজল মেম্বার ও উক্ত ব্যাংকের গ্রাহকসহ প্রমূখ। এ সময় অতিথিবৃন্দ লটারীতে বিজয়ী হওয়া ব্যক্তির হাতে এলইডি টিভি তুলে দেন। উল্লেখ্য মানি এক্সপ্রেস কোম্পানি অগ্রনী ব্যাংক গ্রাহকদের মাঝে ৩৪টি এলইডি টিভি প্রদান করেন।
