ব্রেকিংঃ

নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর চালু

এম ওমর শরিফ ॥
ভোলা সদর উপজেলার ৩৯নং নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। বিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে সততা স্টোরের উদ্বোধন করেন। এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আহসানুল হক গোলদার ও সদস্য ভোলা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর জোৎ¯œা ইয়াসমিন, টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জামাল হোসেন, শক্তি সংঘ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরতি বিশ্বাস এবং নজরুল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে এই সততা স্টোরটি চালু করা হয়েছে। সততা স্টোরে কোন বিক্রেতা থাকবে না, শিক্ষার্থীরা দোকানের ক্যাশ বাকসে টাকা রেখে নিজ দায়িত্বে তাদের পছন্দের মালামাল বিশেষ করে কাগজ, কলম, পেন্সিল, রাবার সহ তাদের ব্যবহার উপযোগী উপকরণ এবং চকলেট, চানাচুর, বিস্কুট ও হালকা খাবার কেনার সুযোগ পাচ্ছে। সততা স্টোরে দোকানদার ছাড়া নিজেরা কেনাকাটা করে ক্যাশে টাকা রেখে দেওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা সততার বুনিয়াদ তৈরীর হাতেখড়ি নিতে পারবে শিশু জীবনে নিজ বিদ্যালয় থেকে। যা ভবিষ্যতে তাদের কাজে আসবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।