ভোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এম মইনুল এহসান॥
কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দূর্যোগের পূর্ব প্রস্তুতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রখে ভোলায় পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
আজ শনিবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে এবং কোস্ট ট্রাস্ট ও জাগোনারীর সহযোগীতায় এই দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে র্যালী অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা: মো: মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এবিএম আকরাম হোসেন,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা জলবায়ু ফেরামের সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন,ফায়ার সার্ভিস জেলা কর্মকর্তা মো: জাকির হোসেন, কোস্ট ট্রাস্ট সিএফটিএম প্রকল্পের সহকারী টিম লিডার রাজিব ঘোষ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি আবদুর রহিম কাজল, জাগোনারীর প্রতিনিধি মো: শাহাদাত,সদর উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি সাংবাদিক মোকাম্মেল হক মিলন।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন,এনডিসি নূরে-ই আলম সিদ্দিকী প্রমুখ।
আলোচনা বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো সম্ভব না তবে কিছু পদ্ধতি গ্রহন করলে ক্ষতি কমিয়ে আনা সম্ভব। আমাদের দেশ দুর্যোগ প্রবন দেশ। প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমাদের দেশে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়ে থাকে। এছাড়াও বাংলাদেশ প্রতিবছর দুর্যোগ ঝুকির ভেতরে থাকে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারনে এই ঝুকির পরিমান আরো বেড়েছে। তাই প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ক্ষয় ক্ষতি মোকাবেলায় আমাদের কার্যকরি পদক্ষেপ গ্রহন করতে হবে। সরকারের পাশাপশি এনজিও,সেচ্ছাসেবী সংস্থা সহ সকলকে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় পরিবর্তিত জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মান করতে হবে। টেকসই উন্নয়ন,প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার,ব্যপক পরিমান বনায়ন,অবাধে কার্বন নির্গমন বন্ধ করতে হবে। বর্তমানে জলবায়ু অর্থায়নে নির্মিত বিভিন্ন অবকাঠামো সঠিক ভাবে স্থাপন করা সহ ঝুকিগ্রস্থ এলাকার জনগোষ্ঠীকে প্রশিক্ষনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ প্রশমনে সচেতন করতে হবে।
