ব্রেকিংঃ

ভোলা-২ আসনে মুকুল হচ্ছে একটি হিরের টুকরা- তোফায়েল আহমেদ

বোরহানউদ্দিন প্রতিনিধি।।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগের প্রার্থী আলী আজম মুকুল হিরের টুকরা, একটি ফুটন্ত গোলাপ। আগামী ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে তাকে বিপুল ভোটে জয়ী করুন।

শনিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট আওয়ামী লীগের আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০৪ সালে তারেক রহমান গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। তাকে মহান আল্লাহ রক্ষা করেছে। এদেশে যুদ্ধাপরাধীদের বিচার করেছে আওয়ামী লীগ সরকার। দেশে উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের শান্তির প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে ভোট বিল্পব ঘটিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বিজয় করতে হবে।

তিনি আরো বলেন, ২০০১ হতে ২০০৫ সালে হাফিজ ইব্রাহীম যে অত্যাচার অবিচার করেছে তার বিচারও এদেশে হবে। বিএনপি জোট প্রার্থী হাফিজ ইব্রাহীমের ভাই মামুন ও তারেক মিলে দেশটাকে লুটপাট করেছে। তারা দুইজনেই সাজাপ্রাপ্ত। এদেরকে বয়কট করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী আলী আজম মুকুল।

এ সময় ২০০১ সালে বিএনপি জামায়েত জোটের নির্যাতনের বর্ণনা দেন আলামিন মেম্বার, স্বপন মাতাব্বর প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর পূর্বে উত্তর জয়নগর আওয়ামী লীগের আয়োজনে এক পথসভায় যোগদান করেন বাণিজ্যমন্ত্রী।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।