জুলাইয়ে ফখরুলের আসনে উপনির্বাচন

জনতার বানী ডেক্স:
সদ্য শূন্য হওয়া বগুড়া-৬ আসনে জুলাইয়ের শেষ দিকে উপনির্বাচন হতে পারে বলে জানিয়েছেন ইসি সূত্র। এ উপনির্বাচনে জুনে তফসিল ঘোষণা করবে ইসি।
সংবিধান অনুযায়ী, শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসাবে আগামী ২৯ জুলাইয়ের মধ্যে আসনটিতে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বলেন, আগামী সপ্তাহ থেকেই পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এ জন্য জুলাইয়ের আগে বগুড়া-৬ আসনে উপনির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঈদের পরে জুনের মাঝামাঝিতে বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল হতে পারে এবং জুলাইয়ের শেষ দিকে নির্বাচন হতে পারে।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে জয়ী হলেও তিনি শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
