ঈদের অগ্রিম খুশিতে অসহায় দরিদ্রের মুখে হাসি ফুটাতে এসপি মোকতার।

এম রহমান রুবেল ঈদের অগ্রিম খুশিতে অসহায়দের মুখে হাসি ফুটাতে অসহায় ও হত দরিদ্রের পাশে থেকে তাদের মধ্যে পোশাজকজাত বিতরণ ভোলা জেলার পুলিশ সুপার মোক্তার হোসেন পিপিএম।
ভোলায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কতৃক এর আয়োজনে গরিব গরিব অসহায় এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি ভোলা জেলা শাখার আয়োজনে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ২৫০ জন হত দরিদ্র ও অসহায় নারী-পুরুষদের মধ্যে বস্ত্র বিতরন করা হয়।
ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার অসহায়দের আপনজন মোক্তার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুনাক ভোলা জেলা সভানেত্রী ফারহানা তানজীম।
আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহামুদ, আব্দুল্লাহ আল মামুন, মো. মিজানুর রহমান, ভোলা জেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক আবু তাহের,সহ অন্য্যন্য নেতৃবিন্দ।
