ব্রেকিংঃ

ভোলায় হতদরিদ্রের মাঝে “মানব কল্যাণ যুব সংঘ” এর ঈদ সামগ্রী বিতরণ

মোঃ আরিয়ান আরিফ:
হত দরিদ্র মানুষ যাতে ভালো করে ঈদ উদযাপন করতে পারে, তাদের মুখে ঈদে হাঁসি ফোটাতে ভোলায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে বেসরকারি সামাজিক সংগঠন “মানব কল্যাণ যুব সংঘ”। আজ ৩ জুন সোমবার জেলার মেঘনা নদী তীরবর্তী ধনিয়া ইউনিয়নের নবীপুর , সাইক্লোন শেল্টার, ছোট আলগি , গুলি , বলরামশুরা ও নাছির মাঝি সহ বিভিন্ন স্থানে এ ঈদ সামগ্রী প্রদান করা হয়। ঈদ উপহার পেয়ে সকলে বেশ খুশি। তাদের অনেকেই জানান এবার তাদের ঈদ ভালো ভাবেই কাটবে। এ সময় উপস্থিত ছিলেন, মানব কল্যাণ যুব সংঘের আহ্বায়ক হেলাল উদ্দিন মাষ্টার,যুগ্ম আহ্বায়ক মোঃ আরিয়ান আরিফ, রাকিবুল হাসান,সদস্য সচিব নূরনবী মাষ্টার,কার্যনির্বাহী সদস্য মনির মির্জা,মোঃ বাপ্পি,মোঃ আরিফ, মোঃ খায়রুল,ওমর ফারুক , নোমান , আবুল খায়ের , মোঃ হোসেন,মোঃ হাসান প্রমুখ। মানব কল্যাণ যুব সংঘের সদস্যরা জানান, নিজেদের অর্থায়নে ঈদ পালনে হতদরিদ্রদের মাঝে চাল, চিনি, সেমাই, দুধ ও তেলসহ বিভিন্ন ঈদ সামগ্রী সহায়দের মাঝে বিতরণ করা হয়। বিত্তবানদের পাশাপাশি সমাজের সবশ্রেণীর মানুষ যাতে একসাথে আনন্দে ঈদ করতে পারে সেজন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ভাই নিউজ টা করেন দেন প্লিজ
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।