ভোলায় আঃলীগ নেতা নাহিদের স্মরন ও শোক সভা অনুষ্টিত

এম রহমান রুবেলঃ
ভোলা সদর উপজেলা আঃলীগের অর্থ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ এর স্মরনে জেলা আঃলীগ কার্যালয়ে দোয়া ও শোকসভা মুনাজাত অনুষ্টিত।

রবিবার সন্ধায় ভোলা জেলা আঃলীগ কার্যালয়ে সদর উপজেলা আঃলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আঃলীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক নজুরুল ইসলাম গোলদার,জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা আঃলীগের উপ দপ্তর সম্পাদক সামসুদ্দিন,উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,পৌর আঃলীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু, সাধারন সম্পাদক শাহ আলি নেওয়াজ পলাশ, ভোলা বাসমালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম, বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, আঃলীগ নেতা রুহলামিন কুট্রি, কৃষকলীগের সভাপতি মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ন আহ্বায়ক আবিদুল আলম আবিদ, সাবেক ভোলা জেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফ আলম,ভোলা কলেজ ছাত্রলীগ সভাপতি তায়েবুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম রহমান রুবেল প্রমুখ।
নাহিদ এর স্মরন ও শোকসভায় মরহুমের বেহস্তনচিব কামনায় রুহরের মাঘফেরাত কামনা করেন।
