ভোলার দৌলতখানে ধর্ষনের রেশ না কাটতে চরসামাইয়ায় ফের ৭ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন

এম রহমান রুবেলঃ
ভোলা জেলার দৌলতখানের গণধর্ষণের ৫ দিন না যেতেই এবার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে ৭ম শ্রেনীর এক শিশু ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।
১৬/০২/২০ ইং তারিখ রবিবার রাতে ওই শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষনের খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা হাসপাতালে ছুটে যায়। আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও নির্যাতনের শিকার ওই শিশুর পরিবারের কাছ থেকে জানা গেছে, ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নের সাহেবের চর এলাকার দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রীকে ঘরে একা রেখে তার মা ঔষধ আনতে দোকানে যায়। এই সময় পাশের বাড়ির সেলিমের পুত্র রায়হান ঘরে একা পেয়ে ওই ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে।
এসময় ছাত্রীর চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসলে রায়হান পালিয়ে যায়।
পরে ওই শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়।
ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক জানান, খবর পাওয়ার সাথে সাথে আসামীকে গ্রেফতারের জন্য আমার ফোর্স চেস্টা চালাচ্ছেন।
