ব্রেকিংঃ

ভোলার উত্তরদিঘলদিতে জ‌মি জমার বি‌রো‌ধ নিয়ে সংঘর্ষ আহত-৩

স্টাফ রিপোর্টার //‌ভোলার সদ‌র উপজেলার উত্তর দিঘলদী‌ ইউনিয়নে জ‌মি-জমা বি‌রো‌ধের জের ধ‌রে একই প‌রিবা‌রের তিন জন‌কে পি‌টি‌য়ে ক‌রে‌ছে প্র‌তিপক্ষরা। আহত‌দের প‌রিবা‌রের সদস্য ও স্থানীয়রা উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন। এ বিষ‌য়ে ভোলা ম‌ডেল থানায় এক‌টি মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি র‌য়ে‌ছে।

আহত ও স্থানীয়রা জানান, গত ক‌য়েক বছর ধ‌রে উত্তর দিঘলদী ইউ‌নিয়‌নের ৭নং ওয়া‌র্ডের বা‌সিন্দা আব্দুল মান্নান(৭৫) এর পৈ‌তিক ও ক্রয়কৃত সা‌ড়ে তিন একর সম্প‌তি নি‌য়ে একই বা‌ড়ির আব্দুল গ‌ণি, সাত্তার, ম‌ফিজ, মোস‌লেম সা‌থে বি‌রোধ চ‌লে আস‌ছিল। স্থানীয় পর্যা‌য়ে ক‌য়েক দফায় শা‌লিশ মিমাংশা হ‌লেও কোন সমাধান হয়‌নি। এ ঘটনার প‌রি‌প্রে‌ক্ষি‌তে র‌বিবার (১৭ জানুয়া‌রি) রা‌তে ম‌ফিজ, আব্দুল গ‌ণি, মোস‌লেম আহ‌ম্মেদ, ইকরাম, মোকতার, আকবর ইব্রাহীম ও সাত্তার ওই বৃদ্ধ আব্দুল মান্নান‌কে পিটি‌য়ে আহত ক‌রে। এসময় বাঁধা দি‌তে আস‌লে বৃ‌দ্ধে ছে‌লে ইউনুছ ও মে‌য়ে হাসনুর বেগম‌কে পি‌টি‌য়ে আহত ক‌রেন।

‌ভোলা ম‌ডেল থানার ও‌সি মোঃ এনা‌য়েত হো‌সেন জানান, অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা গ্রহন করা হ‌বে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।