হত দরিদ্রের ভাতার কাড নিয়ে কেউ যেন বানিজ্য না করেঃ মোশারেফ হোসেন

মানব সেবায় আল্লাহকে পাওয়া যায়
হত দরিদ্রের ভাতার কাড নিয়ে কেউ যেন বানিজ্য না করেঃ মোশারেফ হোসেন
এম রহমান রুবেলঃ
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া অসহায় হতদরিদ্রের জন্য উপহারটি প্রাপ্যদের মাঝে বুজিয়ে দিতে বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধি ভাতার কাড যাচাই-বাছাই কার্যক্রম উদ্বধন করেন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন।
১৮/০২/২০ ইং মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটের সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার পরিচালনায় ভাতার কাড যাচাই-বাছাই পর্বে ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ ভাতার কাড প্রাপ্যদের লাইনে দাড় করিয়ে তাদের কাছ থেকে বয়ষ নির্নয় করে কাডটি সংগ্রহ করে উপজেলা কর্মকর্তা দেলোয়ার হোসেন এর হাতে তুলে দেন।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, মানব সেবার মধ্য দিয়েই আল্লাহকে খুজে পাওয়া যায়।।
তাই অসহায়দের সেবা করুন কারন তাদের কেউ নেই সেবা করলে আল্লাহপাকে পাওয়া যাবে।
শেখ হাসিনা সরকার জগনের ভাগগ্যেউন্নয়নে কাজ করে।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা কূমসূচির অধিনে ২০১৯-২০ অর্থ বছরের ৯০ জন বয়স্ক, ৭৫ জন প্রতিবন্ধি বিধবা ৬৫ জন সহ ২৩০ জনকে ভাতার কাড প্রধান করার লক্ষ্যে বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে উম্মক্ত ভাবে প্রাপ্তকারিদের কাছ থেকে এ কাড সংগ্রহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, বাপ্তা ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র, উপজেলা চেয়ারম্যানের সিএ উদয় কুমার, শাহেদ সজিব সহ স্থানীয় ওয়াডের মেম্বারেরা উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন,যাদের বয়ষ হয়েছে, যারা কোন কাজ কর্ম করতে পারেন না, যাদের স্বামি নেই সেই সমস্ত প্রাপ্তিদেরকে যাচাই বাছাই করে প্রাপ্তকারিদের মাঝে ভাতার কাড বুজিয়ে দিব আমরা।
অসহায় দরিদ্রের মাঝে কাড বিতরনে কোন রকমের কোন দূর্নীতি সহ্যর্য় করা হবে না।
এদিকে জনপ্রিয় বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব বলেন, ভোলা সদর উপজেলায় এই অসহায় দরিদ্রদের ভাতার কাড বিতরনে কোথায় যেন কোন রকমের দূর্ণীতি না হয় যার কারনে উপজেলা চেয়ারম্যান আজ বাপ্তা ইউনিয়নে এসে নিজে প্রাপ্তকারিদের কাছ থেকে কাডগুলো সংগ্রহ করেন।
বিপ্লব আরো বলেন, অসহায় দরিদ্রের ভাতার কাড নিয়ে যারা টাকা গ্রহন করবে তাদের বিচার আল্লাহ পাক এই দুনিয়াতে করবে তারা কোথায় ভালো থাকতে পারবেনা। কারন এই কাডটি পাওয়ার হক একমাত্র যারা অসহায় তাদের।
এই সমাজে কিছু দুস্ট লোকজন আছে যারা দুস্থ অসহায় পরিবারগুলোর হাত থেকে টাকার বানিজ্য করে তাদের কে কাড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়ে তাদেরকে সর্ব শান্ত করে দিচ্ছে।
যারা অসহায় দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে টাকা নিবেন তাদের বিচার আল্লাহপাক এই দুনিয়াতে করবর।
বাপ্তা পরিষদ মাঠে দায়িত্বরতদের উদ্দেশ্য করে অতিথিরা বলেন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতার কাড যাচাই বাছাইতে যেন কোন প্রকার অনিয় বা স্বজন প্রীতি যেন না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। অতিথিরা দায়িত্বরতদের বলেন সেবার মানুষিকতা নিয়ে কাজ করতে হবে এবং বঞ্চিতারাই যেন কাডটি পান।
