ব্রেকিংঃ

পূর্ব ইলিশায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ক্রিকেট খেলার উদ্বোধন

এম আরিফ হোসেনঃ
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষির্কী উপলক্ষে টি ১০ ক্রিকেট খেলার আয়োজন করেন পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ।

দুপুর ২ টার সময় নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদের আয়োজনে এই খেলা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত টি ১০ ক্রিকেট খেলা উদ্বোধন করেন পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাঈন আহমেদ হাসান মিয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব ইলিশা ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক সরোয়ারদি মাস্টার,হোসেন মিয়া।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান বারেক হোসেন, ইলিশা ফাড়ির ইনচার্জ রতন কুমার শীল প্রমুখ।
প্রধান অতিথি চেয়ারম্যান হাসনাঈন আহমেদ হাসান বলেন, জাতির পিতা আমাদের দিক নির্দেশক এবং বাংলার অভিসাংবাদিক নেতা।
তিনি বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না আর আমরা বাঙালীরা আজ মাথা উচু করে দাড়িয়ে বাংলায় মনের ভাষায় কথা বলতে পারতাম না।
আজ আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম গ্রহন করে নিজেকে গর্ভিত জাতি হিসেবে পরিচিত হিসেবে পরিচিত।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।