ব্রেকিংঃ

অবৈধ যান চলাচল চন্ধের দাবিতে ভোলায় বাস মিননিবাস -শ্রমিক সংগঠনের মানববন্ধ

এম জামিল হোসেন
ভোলায় সড়ক মহাসড়কে বাস চলাচলরত সকল অবৈধ নসিমন,করিমন, থ্রি হুইলার ভাড়ায় চালিত মটরসাইকেল বিভিন্ন নামধারি অবৈধ বাস- কোচ ও সরকারি নিয়ম কহির্ভুত অবৈধ বিআরটিসি বন্ধের দাবিতে মানব বন্ধন করেন ভোলা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সংগঠন।
মঙ্গলবার সকাল ১১ টার সময় মোস্তফা কামাল বাসটার্মিনালে ভোলা জেলা বাস মিনিবাস মালিক সমিতির মালিক ও শ্রমিক ইউনিয়ন সংগঠনের নেতা এবং হাজার হাজার শ্রমিকেরা মানববন্ধে অংশগ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ সভাপতি রুহুলামিন মিয়া, সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সহ ইউনিয়ন সংগঠনের নেতারা।

জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম বলেন, খুলনা ও বরিশাল বিভাগের দক্ষিন পশ্চিম আঞ্চলিক ৮ ও ৬ জেলার বেসরকারি বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে অত্র অঞ্চের মহাসড়ক আঞ্চলিক মহাসড়কে ইজি বাইক সহ ত্রিহুইল নসিমন করিমন ভাড়ায় চালিত মটর বাইক সহ সকল প্রকার অবৈধ যান বন্ধের দাবি জানাচ্ছি।
তিনি বলেন আজকে এই মানববন্ধে হাজার হাজার শ্রমিকেরা মানববন্ধে ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি আর বলেন, ১/বিআরটিসির বাসসমুহ অনিয়মতান্ত্রীন ভাবে চলা চল করে তাহা নিয়ম নীতিতে আনার দাবি জানাচ্ছি।
২/ বিভিন্ন ব্যানারের আওতায় আন্তজেলা রুটে রুট পারমিট বিহিন বাস চলা চলা নিয়্ত্রন করা এবং বিভিন্ন ব্যানারের আওতায় রুট পারমিট বিহীন দুর পাল্লার রুটে বাস চলাচলের কারনে প্রকুত মালিকগন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহা রোধ করা।

৩/সড়ক নিরাপদ হওয়ায় নিমিত্তে বৈথ যান বাহন নিশ্চিত করা এবং যান মালের নিরাপত্তা বিধান করা, অবৈধ যান মহাসড়ক থেকে অপসারন করা।
৪/ রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী সরকার কতৃক ঘোষিত সকল প্রকার ত্রিহুইলার অবৈধ যানসহ মহাসড়ক হইতে অপসারনের ব্যাবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।