মিজান তুমি ধৈর্য্য ধর সত্যের জয় নিশ্চিত”।। তোফায়েল

অর্জুন চন্দ্র দে।।
‘সত্যের মৃত্যু নেই’ কথাটি অবার প্রমান করলেন বিশ্ব নেতা ও বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রিয় রাজনৈতিক সচিব,উনসত্তরের মহানায়ক,বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি,ভোলার গনমানুষের প্রাণপ্রিয় নেতা, সাবেক সফল শিল্প ও বানিজ্য মন্ত্রী,বর্তমান ভোলা-১ অাসনের মাননীয় সাংসদ অালহাজ্ব তোফায়েল অাহমেদ।
ঘটনার সুত্রপাত হলো ভেলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খানকে নিয়ে। প্রায় দুই মাস আগে উক্ত ইউনিয়নের দিকভ্রস্ট মেম্বারদের ষড়যন্ত্রের স্বীকার হয়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন চেয়ারম্যান মিজান। তখনই প্রিয় নেতা তোফায়েল চেয়ারম্যান মিজানকে বলেছিলেন,”মিজান তুমি ধৈর্য্য ধর সত্যের জয় নিশ্চিত”।
এ বিষয়ে চেয়ারম্যান মিজান বলেন, উপরে অাল্লাহ অার জমিনে সত্যের অগ্রদূত প্রিয় নেতা তোফায়েল অাহমেদ এর উপর ভরশা করে অামি প্রায় দুই মাস অাইনি লড়াই করে অবশেষে গতকাল ৮ই জুন’২০ সোমবার বাংলাদেশের সর্বোচ্চ অাদালত অামাকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করার অাদেশ জারি করেছেন।
তিনি অারো বলেন, প্রায় দুই মাস মিথ্যার সাথে লড়াই করে সত্যের জয় নিশ্চিত করতে অামাকে সহায়তা করেছেন ভোলার যুব সমাজের অাইকন খ্যাত ও ভোলা জেলা অাওয়ামীলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব,ভোলা সদর থানা আঃলী সভাপতি ও ভোলা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,ভোলা জেলা অাওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব ও ভোলা সদর থানা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার(নজু গোলদার)।
উল্লেখ্য বাংলাদেশে এই প্রথম কোন চেয়ারম্যান সাময়িক বরখাস্তের পর পুনর্বহাল অাদেশ পেলেন।
