ব্রেকিংঃ

ভোলা ইলিশা ফেরিঘাট জোয়ারের পানিতে প্লাবিত।।

ইকবাল হোসেন রাজু,।।

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট জোয়ারে পানিতে ডুবে যাওয়াতে দুর্ভোগের শিকার হয় পণ্যবাহী যানবাহন।

কিছুদিন আগে ইলিশা ফেরিতে একটি ডাব বোঝাই ট্রাক উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মালবাহী ট্রাক সহ একটি নৌকা ভেঙে চুরমার হয়ে যায়।

ইলিশা ফেরিঘাটে গিয়ে দেখা যায় জোয়ারের পানি একটু বৃদ্ধি পেলেই তলিয়ে যায় ইলিশা ফেরিঘাট,এতে করে দুর্ঘটনার কবলে পড়তে হয় মালবাহী ট্রাক সহ যাত্রীরা।এই দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে আকুতি জানান যাত্রীবাহী গাড়ি ও ট্রাক ড্রাইভার সহ স্থানীয়রা

ভুক্তভোগীরা জানান, ইলিশা ফেরিঘাট দিয়ে ২১টি জেলার সাথে যোগাযোগ এবং প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে, কিন্তু সেই দিকে কর্তৃপক্ষ কোন নজর দাড়ি নেই।

স্থানীয়রা জানায়, জোয়ার আসার সাথে সাথে পানিতে তলিয়ে যায় টার্মিনালের উঠার রাস্তা। দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীবাহী গাড়ি ট্রক ড্রাইভারসহ ইমারজেন্সি রোগী বহনকারী এম্বুলেন্স গুলো।তাই আমরা চাই অতি দ্রুত টার্মিনালের কাজ সম্পন্ন করা হোক।

ভোলা লক্ষ্মীপুর ঘাটের ফেরি ব্যবস্থাপক ইমরান হোসেন জানান, আমি বর্তমানে ছুটিতে আছি।কিন্তু আমি বিষয়টি শুনেছি ।যদি হাই ওয়াটার হয় তবে ফেরি ঘাটের সমস্যা সমাধান হয়ে যাবে।

ভোলা-লক্ষ্মীপুর রুটের যাত্রী ও পরিবহন শ্রমিকদের দাবী দ্রুত ইলিশা ঘাটে হাই ওয়াটার ফেরিঘাট সংস্কারসহ অতিরিক্ত আরো ফেরি দিলে গুরুত্বপূর্ন এই ঘাটে পণ্যবাহী গাড়ী আটকা পড়া লাগতো না।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।