ব্রেকিংঃ

ভোলায় শামসুদ্দিন আহমেদ স্মৃতি শর্ট পিচ ক্রিকেট খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন।।

এম রহমান রুবেল।।

ভোলায় শামসুদ্দিন আহমেদ স্মৃতি শর্ট পিচ ডে – নাইট ক্রিকেট টুর্নামেন্ট সমাপনী ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা স্কুল মাঠে শামসুদ্দিন আহমেদ স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলায় কালিবাড়ি একাদশ ও কৃষ্টি একাদশ অংশগ্রহণ করেন।


খেলায় কালিবাড়ি একাদশ কে হারিয়ে কৃষ্টি একাদশ বিজয় লাভ করেন।
উক্ত অনুষ্ঠানে ভোলা পৌর সভার সুযোগ্য ১ নং প্যানেল মেয়র আলহাজ্ব সালাউদ্দিন লিংকন এর সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ভোলা সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন মশু, জেলা আ’লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ৩য় বারের নির্বাচিত জনপ্রিয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজুরুল ইসলাম গোলদার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিগণ বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছেলেমেয়েদের শারিরীক ও মানুষিক অবস্থার পরিবর্তন ঘটায়। নানা ধরনের অপরাধ ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমাদের সকলের উচিত তাদেরকে এদিকে অগ্রসর করা।


এদিকে বিজয়দের মাঝে পুরস্কার বিতরন ও শামসুদ্দিন আহমেদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বাক জেলা ছাত্রলীগের সভাপতি আয়োজক রাইহান আহমেদ সিরিজ ও ম্যাচ সেরার শিরোপা অর্জন করায় তার হাতে পুরুস্কারটি তুলে দেওয়া হয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।