ব্রেকিংঃ

ভোলায় গণমাধ্যম কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আকতারুর ইসলাম আকাশঃ ভোলার শহরের টাউন ক‌মি‌টি মাধ‌্যমিক বিদ‌্যালয় বা ব‌াংলাস্কুল মাঠের ভাসানীর মঞ্চ থেকে ফাহিম আহমেদ মুন(২৬) নামের এক গণমাধ্যম কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ফাহিম আহমেদ মুন বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে। তবে তারা দীর্ঘদিন ধরে স্বপরিবার ভোলা শহরের কাচা বাজার সংলগ্ন একটি ভাড়া বাড়িতে থাকতেন। এছাড়াও তিনি ভোলার স্থানীয় দৈনিক ভোলা টাইমসের স্টাফ রিপোর্টার ছিলেন।

নিহতের প‌রিবার ও পু‌লিশ সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে বাড়ি থেকে বের হন মুন। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরে শনিবার সকালে স্থানীয়রা ভাসানী মঞ্চে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: আবু সাহাদাৎ হাসনাইন পারভজ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে জানান, ব‌াংলাস্কুলের এক‌টি সি‌সি টি‌ভির ফুটেজে প্রাথ‌মিকভাবে নি‌শ্চিত হওয়া গেছে ওই যুবক আত্মহত‌্যা করেছে। তবে পরো বিষয়টি তদন্ত চলছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।