ভোলায় অসহায় দুস্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরন

স্টাফ রিপোর্টার ঃ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার পক্ষ থেকে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ৫ আগস্টর পর নির্যাতন ও কারাবরনকারি নেতা এড, মোঃ খায়ের উদ্দিন সিকদার।
গত ১৫ ডিসেম্বর তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন এলাকার আ’লীগের নেতা কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদ্বয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন প্রধানমন্ত্রী গত ১৬ বছর কি কি করছে আপনিরা তা অবগত আছেন এখানে আমার বলার কিছুই নাই। শেখ হাসিনা মানে ই নিরাপদ বাংলাদেশ নিরাপদ খাদ্য, নিরাপদ জীবন যাত্রা, সন্ত্রাস , চাঁদাবাজি মুক্ত ব্যবসা পরিচালনা করা, অসহায়দের জন্য ভিজিডি, জেলে কার্ড,প্রতিবন্ধি ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে ডক্টর ইউনুস আজ আপনাদের এই সমস্ত ভাতা থেকে বঞ্চিত করে রেখেছে। আর বাংলাদেশ টা কে জাহান্নামে পরিনত করেছেন। তিনি আরো বলেন এই বাংলাদেশ শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই তাই বার বার দরকার শেখ হাসিনা সরকার।
