ভোলায় জেলা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত।।

এম রহমান রুবেল।।
ভোলায় জেলা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা আ’লীগ কার্যালয় জেলা আ’লীগের আয়োজনে ৩ রা নভেম্বর জেলা আ’লীগের সহ সভাপতি এডভোকেট জুলফিকার আহমেদ এর সভাপতিত্বে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় ঢাকা থেকে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
এসময় সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজুরুল ইসলাম গোলদার, উপজেলা আ’লীগের সাংগঠনিক আজিজুল ইসলাম, পৌর আ’লীগ এর সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা আ’লীগের উপ দপ্তর সম্পাদক সামসুদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক আবু ছায়েম, যুগ্ন আহ্বায়ক আবিদুল আলম, মুজাহিদুল ইসলাম তুহিন,সহ ভোলা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দরা।
