ব্রেকিংঃ

ভোলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানি ও দালাল চক্রদের বিরুদ্ধে নিউজ করায় পুলিশের অভিযান।।সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসির।

এম রহমান রুবেল।।

ভোলার আঞ্চলিক পাসপোর্ট অফিসেের ঘুষ বানিজ্য ও ভুক্তভোগীদের হয়রানি এবং দালালের দৌরাত্ম বন্ধে নিউজ প্রকাশ করার পর তৎপর হয়েছেন ভোলার প্রশাসন।

গত ১৮/০১/২২ ইং তারিখে আঞ্চলিক পাসপোর্ট অফিস নিয়ে ভুক্তভোগী রাজিব ও নয়ন, মান্নান,খায়েরের বক্তব্য নিয়ে দৈনিক ভোলার বাণী, আজকের ভোলা,ভোলার দর্পন, অনলাইন জনতার বাণী, ভোলার আলো,ভোলার কথা সহ বরিশাল কিছু পত্রিকায় ঘুষ দূর্নীতি দালালের দৌরাত্ম বন্ধে নিউজ প্রচারিত হওয়ায় তা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর আবেদন ও ন্যায় বিচার হয়রানি বন্ধে পত্রিকায় অনুরোধ জানালে তারই ধারাবাহিকতায় আজ ৩১ জানুয়ারি দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে ভোলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন এর সার্বাকি সহযোগীতায় ওসি তদন্ত আরমান হোসেন তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেন।

ওসি তদন্ত আরমান হোসেন জানান, দালালদের দৌরাত্ম বন্ধে এবং খপ্পরে না পড়তে সকলকে অনুরোধ জানান।
পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম বন্ধে অভিযান পরিচালনা করায় জেলা পুলিশ সুপার ও সদর থানাকে সাধুবাদ জানিয়েছেন পাসপোর্ট সংলগ্ন এলাকাসিগন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।