ব্রেকিংঃ

রমজান উপলক্ষে মুসলিম বিশ্ব ও দেশবাসি সহ ভোলাবাসিকে উপজেলা চেয়ারম্যান এর অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ।।

এম রহমান রুবেল ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলা সদর উপজেলা বাসি সহ মুসলিম বিশ্বের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সদর উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোশারেফ হোসেন মশু।

শনিবার (২এপ্রিল) এক বাণীতে মোশারেফ হোসেন বলেন, পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন।

এ পবিত্র মাহে রমজানে আল্লাহর নৈকট্য লাভের আশায় একজন প্রকৃত মুমিন সারাদিন সবক্ষেত্রে সংযমী থাকেন।

রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুনাহগুলো দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। রোজা রাখার উদ্দেশ্যও হচ্ছে পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।

বাণীতে আরও বলা হয়, অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।

পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।