ব্রেকিংঃ

দৌলতখান থানার ওসি কে ভাই বলে সম্মোধন করায় সাংবাদিকের উপর উত্তেজি।।

স্টাফ রিপোর্টার

ভোলা টাইমস পত্রিকার সাংবাদিক আশিকুর রহমান শান্ত তার পেশাগত কাজের জন্য একটি মামলা সংক্রান্ত নিউজের বিষয়ে মোবাইল ফোনে তার বক্তব্য জানতে চাইলে ওসি জাকির হোসেন সাংবাদিকের সাথে অসদাচরণ করেন।

রবিবার (১৮ ডিসেম্বর) সন্ধায় দৌলতখান থানার ওসি জাকির হোসেন সাংবাদিকের সাথে এ অসদাচরণ করেন।
দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় ১৭ ডিসেম্বর দৌলতখান থানায় একটি মামলা দায়ের হয় । যার নং ১৫ জিআর ২০২/২২ । এ বিষয়ে ভিকটিমের তথ্যের ভিত্তিতে নিউজের প্রয়োজনে দৌলতখান থানার ওসি জাকির হোসেনর কাছে ভাই সম্মোধন করে জানতে চাইলে তিনি রাগান্বিত হয়ে উঠেন। স্যার না বলে ভাই বলে সম্বোধন করায় তিনি ক্ষিপ্ত হয়ে আজেবাজে শব্দ ব্যবহার করে তিনি সাংবাদিকের সাথে অশোভনীয় আচরণ করেন। তিনি আরো বলেন আসামি ধরবো কি ধরবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়।

এবিষয়ে দৈনিক ভোলা টাইমস্ এর সাংবাদিক আশিকুর রহমান শান্ত বলেন, আমরা পেশাগত কাজে জন্য আমি তার কাছে ফোন করলে তিনি রাগান্বিত হয়ে ওঠে। তাকে ভাই বলে সম্বোধন করায় সে আমার সাথে খারাপ আচরণ করেন।

তিনি আরো বলেন, এই পুলিশ কর্মকর্তা আমাদের সাথে এত উদ্ধত আচরণ করেন যে, তার কথার কোনো উত্তর দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি। তিনি যে ব্যবহার করলো তাতে পুলিশের বিষয়ে সাধারণ মানুষ খারাপ মন্তব্য করতে বাধ্য হবে।

এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সাধারণ মানুষ কোন অভিযোগ বা মামলা নিয়ে আসলে তাদের অভিযোগের বিষয় তিনি কোন গুরুত্ব দেন না।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সকল সাংবাদিক মহল।

এ বিষয়ে ওসি জাকির হোসেন বিষয়টি অকপটে স্বীকার করে উত্তেজিত হয়ে উঠেন। উত্তেজিত ভাষায় তিনি বলেন ইউএনও কে ঠিকই আব্বা ডাকে।

এ বিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম কে অবগত করলে তিনি বিষয়টি দেখছেন বলে আশ্বস্ত করেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।