ভোলার চরফ্যাশনে নীলকমল ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর।।

স্টাফ রিপোটার।।
ভোলার চারফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে , মোটরসাইকেল প্রতীক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন লিখনের নির্বাচনী প্রচারণার গাড়ী ও অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে ,আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আলমগীর হোসেন হাওলাদার ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

এসময় মোটরসাইকেল প্রতীক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর শতাধিক কর্মী-সমর্থককে পিটিয়ে আহত করা হয়। আহতদেও মধ্যে যাদের নাম পাওয়া গেছে, খোরশেদ (৫০)পিতা, মৃত মুকবুলমুসা (৬০)পিতা, ইদ্রিস পাঠান (৪৫) পিতা, আজিজুল ,সুবেল (২২) পিতা, খোরশেদ,হোসেন (২৮) পিতা অজুদ হাজি,ইসমাইল, (২৪) খোরশেদ,আল আমিন (২৩)পিতা, অজুদ হাজী,সাহাজল হক সন্দার,( ৬০) পিতা,ইমরান, (২৩) পিতা মোস্তফা, রুবেল(,২৪)পিতা খোরশেদ ,পাবেল (,২৪) পিতা ছিদ্দিক ,নাইম (১৮) পিতা,লাল মিয়া ,মনির (২৫) পিতা, আইয়ুব আলী ,তানভীর (১৫) পিতা বাবুল বেপারী,লাইজু,(২৬)পিতা হারুন ,সাজু, (২৩)পিতা বসু মাজী
তাছনুর (৩২) পিতা, আবু কালাম ,রাহিমা, (২৯) পিতা মিরজাহান ,রাবেয়া,(৩০)পিতা
রিংকু(২৭)পিতা,,নাহার(,৩০) পিতা,ইয়াছিন,পারভীন (৩০)পিতা, ইমরান । আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হযেেছ। হামলাকারিরা অফিসে ঝুলানো বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি ও আসবাবপত্র ভাঙচুর করা হযেেছ। প্রতক্ষ্যদশীরা জানান, এই হামলায় হামলাকারিরা দেশিও অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করেছে
রোববার (১৮ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার নীলকমল ইউনিয়নের মোটরসাইকেল প্রতীক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন লিখনের বাড়ির সামনের ঘোষেরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। দুলারহাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন লিখন শান্তিপূর্ণভাবে প্রচার, গণসংযোগ ও উঠান বৈঠক করে আসছে। রেরাবার হঠাৎ করে নৌকার প্রার্থী আলমগীর হাওলাদেরের হেলমেট পরিহিত প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখনের বাড়ীর দরজায় ঘোষেরহাট বাজারের স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল প্রতীকের নিবাচনি অফিসে হামলা চালায়
খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকরা প্রচার গাড়ী উদ্ধার করতে গেলে স্বতন্ত্র প্রতীক প্রার্থীর শতাধিক কর্মীসমর্থককে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। আহতদের চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় আরো দুটি অটোরিকশা ভাংচুর করে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আলমগীর হোসেন হাওলাদার লোকজন। অভিযোগ নৌকা প্রার্থী মোঃ আলমগীর হাওলাদার জানান, রোববার সন্ধ্যার পর নীলকমল ইউনিয়ন ৭নং ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। দুলারহাট বাজার থেকে নৌকার প্রচার নিয়ে ঘোষেরহাট বাজার হয়ে উঠান বৈঠকের দিকে যাওয়ার পদে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখনের নেতৃত্বে তার বাড়ীর সামনে পূর্ব পরিকল্পিত ভাবে তার কর্মী-সমর্থকরা আমার প্রচার গাড়ী ভাংচুর করে।
এতে ১৫ কর্মী-সমর্থক আহত হয়। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখন জানান, নৌকার প্রার্থী আলমগীর হাওলাদার নিজের পরাজয নিশ্চিত জেনে কয়েকদিন ধরে আমার নেতাকর্মী ও সমর্থকদের হুমকি-ধামকি দিয়ে আসছে। আজ আমার বাড়ির সামনের বাজারে অফিসে হামলা-ভাঙচুর করেছে। এসবের জবাব নীলকমল ইউনিয়নের সাধারণ মানুষ ২৯ ডিসেম্বর ভোটের মাধ্যমে দিবে বলেও জানান ইকবাল হোসেন লিখন ।
দুলারহাট থানার ওসি মোঃ আনোয়ারুল হক জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
