ব্রেকিংঃ

ভোলায় নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিবাদ কর্মসূচী

জনতার বানী ডেক্স
ভোলায় নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রেসক্লাবের সামনে সম্মেলিত ভাবে এ মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তারা ব্যানার,ফেস্টুন, পোষ্টার হাতে ঢাকায় বাস চাপায় শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাম আবদুল করিম ও একাদশ শ্রেণির দিয়া খানম মিমের মৃত্যুর প্রতিবাদ জানায়, খুনী বাস চালক এর ফাসি দাবী করে এবং নিরাপদ সড়কের দাবী জানায় যাতে আর কোন শিক্ষার্থী,পথচারী অথবা কারো যেন এ ভাবে মৃত্যু না হয়। এছারা ভোলা শহরের আলতাজের রহমান কলেজের সামনে ও বিভিন্ন স্কুল কলেজের সামনে বিক্ষিপ্ত ভাবে মানববন্ধন ও বিক্ষোব মিছিল অনুস্থিত হয়েছে ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।