ব্রেকিংঃ

বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে ভোলায় প্রতিবাদ সভা অনুষ্টিত।।

এম রহমান রুবেল।।
বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, আগুন দিয়ে গণপরিবহনে অগ্নি সংযোগের ঘটনায় জড়িত অগ্নি সন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে ভোলায় জেলা আ’লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠন।বাংলাদেশ আ’লীগের নির্দেশে ভোলা জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা আ’লীগ, উপজেলা আ’লীগ,পৌর আ’লীগ,যুবলীগ,কৃষকলীগ,তাতীলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ ভোলা সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ জেলা আ’লীগ কার্যালয়ে এসে একত্রিত হয়ে প্রতিবাদ সভা করেন।রবিবার (৩০ শে জুলাই) বিকাল ৩ টায় জেলা আ’লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছল ও প্রতিবাদ সভা শুরু করেন।।প্রতিবাদ সভায় জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ ২০১৩-১৪-১৫ সালে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসীদের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলন মানেই পেট্রোল বোমা হামলা, গণপরিবহনে অগ্নি সংযোগ, মানুষ হত্যা আর বর্তমানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ব্যর্থ করে দিতে সাধারণ জনগণের প্রতি আহবান জানান তিনি।

প্রতিবাদ সভায় অন্যান্য বক্তরা বলেন, বিএনপি-জামায়াত কর্তৃক মানবাধিকার লঙ্ঘন, মানুষ পোড়ানো, অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের আওয়োতায় আনতে হবে তা না হলে তারা আবারো আন্দোলনের নামে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস করবে।তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে, ভোলা জেলার অগ্রগতি, বেকার সমস্যা দূরীকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জঙ্গীবাদের অবসান সহ সার্বিক উন্নয়নের আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই আর তাই অনলাইন অফলাইনে বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে জবাব দিতে হবে, সবাইকে জেগে উঠতে হবে।

‘প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লাহ এবং সঞ্চালনা করেন জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ সভাপতি আশ্রাফ হোসেন লাভু,জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর সভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, পৌর আ’লীগ সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ছায়েম ও সাধারন সম্পাদক আকতার হোসেন,জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ, সাধারন সম্পাদক হিমেল মাহমুদ প্রমুখ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।