“সবুজে বাচি , সবুজ বাচাই , নগর প্রান প্রকৃতি সাজাই ” স্লোগানে শেষ হলো বৃক্ষ মেলা ২০১৮

এম ওমর সিরাজি ॥
“সবুজে বাচি , সবুজ বাচাই , নগর -প্রান -প্রকৃতি সাজাই ” স্লোগানে আলোচনার সভা, পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হল ভোলা সরকারি স্কুল মাঠে চলা বৃক্ষ মেলা ২০১৮ । উপকুলীয় বন বিভাগ ও জেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের আয়োজনে , ভোলা জেলা প্রশাসনের সহযোগিতায় গত ২৮ জুলাই থেকে শুরু হওয়া বৃক্ষ মেলা সোমবার বিকেলে সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় । সমাপনি অনুষ্ঠানে উপকুলিয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকতা মো: ফরিদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা সহ কোষ্টগার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডারেরে প্রতিনিধি , ডিডি এনএস আই প্রমুখ । আলোচনা শেষে মেলায় অংশ গ্রহনকারি নার্সারি গুলোর মধ্যে সেরা নার্সারিগুলোকে পুরুস্কৃত করা হয় । অনুষ্ঠান সঞ্চালনা করেন তালহা তালুকদার বাধন ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু বলেন , গাছ আমাদের অনেক উপকার করে। বর্তমানে ভোলাতে প্রচুর পরিমানে সরকারি ও বেসরকারি বনায়ন আছে ।এক সময় ভোলা ছিল মরুভুমির মত খোলা বিল । ১৯৭০ সালের প্রলয়ংকরি ঘুর্ণিঝড়ের পর জাতির জনক বঙ্গবন্ধু ভোলাতে র্দূযোগে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশনে এসেছিলেন । তখন তিনি বলেছিলেন ভোলা কে বিভিন্ন দুর্যোগ থেকে বাচাতে হলে ব্যাপক বনায়ন করতে হবে । আজ ভোলাতে প্রচুর বনায়ন করা হয়েছে । এই বনায়নের কারনেই ভোলা ইতিপূর্বে অনেক ঝড়-বন্যার মারাক্তক ক্ষতি হতে রেহাই পেয়েছে । র্বতমানে জলবায়ু পরির্বতনের কারনে ভোলা ঝুকিপূর্ন অবস্থায় আছে । তাই এই ঝুকি মোকাবেলায় আরো অধিক পরিমানে বৃক্ষ রোপন করতে হবে ।
