ভোলায় শোক দিবসে বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন সমন্বয় পরিষদের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

এম মইনুল এহসান ॥
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মুনাজাতের আয়োজন করেছে বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন সমন্বয় পরিষদ ভোলা জেলা শাখা। বুধবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন সমন্বয় পরিষদ ভোলা সদর উপজেলা শাখার সভাপতি মো: সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন সমন্বয় পরিষদ ভোলা জেলা সভাপতি মো: ইউসুফ । বিষেশ অতিথি হিসেবে বক্তব রাখেন জেলা সাধারন সম্পাদক মো: সফিকুল ইসলাম, সহ সভাপতি মো: মিজানুর রহমান, বিপ্লব চন্দ্র হালদার , সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান । জেলা যুগ্ম সম্পাদক মো: বশিরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ,জেলা সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক মো: ই¯্রাফিল । বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাপস কুমার মজুমদার ।
আলোচনায় বক্তরা জাতীর জনক বঙ্গবন্ধুর কর্মময় জীবন সর্ম্পকে আলোচন করেন। ১৯৭৩ সালে সারা দেশে প্রাথমিক বিদ্যালয় সরকারি করনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন । এসময় বক্তরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের বিভিন্ন স্থানে জাতীয়করন তারিকা থেকে বাদ পরে যাওয়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করনের দাবি জানায় ।
জাতীর জনক বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট শহীদ সকলের রুহের মাগফেরাত কামনার মধ্য দিয়ে অনুষ্ঠন শেষ হয় ।
