ব্রেকিংঃ

নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে – তোফায়েল

এম রহমান রুবেল॥
বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব দলের অংশ গ্রহণের মাধ্যমে এবারের নির্বাচন প্রতিযোগিতামূলক হচ্ছে। মন্ত্রী আজ মঙ্গলবার বিকালে মনোনয়নপত্র দাখিলের জন্য ঢাকা থেকে বরিশাল হয়ে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে এসে পৌছলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার ব্যাপারে আদালতের সিদ্বান্ত। এরকম অনেকেই আছেন। কয়েক জনের নামে পত্রিকায় বেড়িয়েছে। এ ব্যাপারে তিনি কোন মন্তব্য নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন,ভোলা খুব শান্তিপূর্ন ভাবে আছে। এখানে কোন দলের সাথে আমাদের কোন সংঘাত নেই। ভোলায় উন্নয়ন হয়েছে ব্যাপক। ঘরে ঘরে মানুষ উন্নয়নের ছোয়া পেয়েছে। তার ভিত্তিতে মানুষ ভোলার ৪ টি আসনে আমাদের নির্বাচিত করবে। এ সময় জেলা আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিকালে মন্ত্রী ভোলার ভেদুরিয়া ঘাটে এসে পৌছলে তার আগমনের খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। এসময় রাস্তার ২ পাশে দাড়িয়ে তারা শুভেচ্ছা জানান।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।