ব্রেকিংঃ

কোস্টগার্ডের যৌথ অভিযানে তিনটি অবৈধ বেহুন্দি জাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।। ভোলার বোরহানউদ্দিনের মেঘনায় শুক্রবারে কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে তিনটি অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করেছে।
বোরহান উদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকার দিদার মাঝি ও সুলিজ মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি বেহুন্দি জাল, তিন হাজার মিটার সুতার জাল ও দুই হাজার মিটার চরঘেরা জাল উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের অফিসার মো. মোনায়েম হোসেন জানান,  উদ্ধারকৃত জাল সুলিজ ঘাটে ইউএনও’র উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়।

অপরদিকে ভোলার তেতুলিয়া নদীতে ১৫ কেজি জাটকাসহ ২০ জেলেকে আটক করা হয়। আটকৃত ২০ জেলের মধ্যে ১৫ জনকে এক বছর করে কারাদন্ড ও পাঁচজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।