ব্রেকিংঃ

ভোলার বোরহানউদ্দিনে ৩০ পিচ ইয়াবাসহ ২ যুবক আটক

 মোঃ মমিন হোসেন :
বোরহানউদ্দিন প্রতিনিধি।। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পৃথক দুটি অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ ৷ রবিবার (২৬ মে) রাতে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে রিয়াজুল ইসলাম ওরফে রানা তালুকদার (২৫) নামে ১০ পিস ইয়াবাসহ এস আই হেমায়েত উদ্দিন ও মোহাইমিনুলসহ সঙ্গীয় ফোর্স ও কুতুবা ইউনিয়নের ছাগলা গ্রামের ৯ নং ওয়ার্ড থেকে ইকবাল হোসেন (২৫) নামে ২০ পিস ইয়াবাসহ এস আই আজিজুর রহমান ও এ এস আই গৌরাঙ্গসহ সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করততে সক্ষম হন। স্থানীয় সুত্রে জানাযায় আটককৃত ইকবাল হোসেন পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল আলির ছেলে ও রানা তালুকদার দেউলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত বারেকের ছেলে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক জানান, ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি এনামুল।
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।