শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে -সচেতন নাগরিক পরিষদের মাহফিলে মইনুল হোসেন বিপ্লব

এম রহমান রুবেল:
ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে সাবেক বানিজ্য মন্ত্রী পুত্র ভোলা জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বলেছেন কষ্টে অর্জিত শান্তি যারা বিনষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানান তিনি। গত কাল ৩১ মেয়ে ভোলা সদর রোডের তৃজ্ঞা হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ধর্মের নামে যারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে নিরীহ মানুষের ওপর অত্যাচার করে তারা মুসলমানেরর মধ্য পরে না। সচেতন নাগরিক পরিষদের সভাপতি জিপি এড.নুরুল ইসলামের সভাপতিত্বে বাপ্তা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ভোলা জেলা সচেতন নাগরিক পরিষের সাধারন সম্পাদক ও ভোলা চেম্বার অফ কর্মাসের সাংবাদিক বন্ধু মোঃ সফিকুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আঃলীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক জহুল ইসলাম নকিব, জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক নজুরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আঃলীগের সাধারন সম্পাদক আলী নেওয়াজ পলাশ। জেলা স্বেচ্ছাসেবকলীগেরর আহ্বায়ক আবু ছায়েম, দৈনিক ভোলার বানী পত্রিকার সম্পাদক মাকসুদুর রহমান। এছাড়া ও এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জজ কোটের সিনিয়র এডভোকেট, ভোলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ শুশীল সমাজের লোকজন উপস্থিত থেকে সবাই ইফতার পাটিতে অংশগ্রহন করেন।
