ব্রেকিংঃ

ভোলার বাপ্তায় ভিক্ষুকের বাড়ি পুড়ে ছাই থাকার জায়গা নেই ভিক্ষুক গনি মিয়ার

এম রহমান রুবেলঃ
ভোলার বাপ্তা ইউনিয়নে এক অসহায় ভিক্ষুকের দোচালা একটি টিন সেট বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার দুপুর ২.২০ মিনিটের সময় হঠাৎ আগুনের ধুয়া দেখতে পান এলাকাবাসি।
আগুনের ঘটনা ঘটে বাপ্তা ৫ নং ওয়াডের জমির উদ্দিন বাড়ির ভিক্ষুক গনি মিয়ার ঘরে।
ভিক্ষুক গনি মিয়ার ডাক চিৎকারে এলাকাসি আগুন নিবাতে এসে ও আগুন নিবাতে পারেন নি।
ঘটনা স্থানে গিয়ে জানা ভিক্ষুক গনি মিয়ার বেচে থাকার মত একটি দো চালা ঘর ছিল সেই ঘরটি এখন আগুনে পুড়ে ছাই হয়ে গেলে ও ভিক্ষুক গনি মিয়ার থাকার মত কোন জায়গা সেই আপাদত।
অসহায় ভিক্ষুকের সারা জিবনের কামাইর টাকার বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ভিক্ষুক গনি মিয়ার সাথে কথা বললে ভিক্ষুক গনি মিয়া অশ্রু চোখে কেধে উঠে বলেন ভাইরে আমার সব শেষ আমার কিছু নেই বেচে থাকার মত।
আমি দিন আনি দিন খাই অনেক কস্ট করে মানুষের বাড়ি ভিক্ষা করে একটা ছোট বাড়ি বানাইছি আজ সেই বাড়িটা আগুনে পুড়ে ছাই হয়ে যায় চোখের সামনে।
ভিক্ষুক গনি বলেন আমি এখন কই থাকুম আমার থাকার মত কোন জায়গা নেই কে দিবে আমাকে একটা বাড়ি দেওয়ার মত কেউ নেই দিলে তো আমাকে আর বর্তমান সময় ভিক্ষা করা লাগতো না। বর্তমান সরকার নাকি অনেক কিছু দেই কই কোন কিছুই তো আজ পর্যান্ত পাইলাম না। সরকার অসহায়দের কত বাড়ি দিছে আমার মত ভিক্ষুককে সরকারের চোখে পরলো না। আমি এহন কি করুম কিছুই জানি না কোথায় থাকুম কোন ভরশা পাই না।
তিনি স্থানীয় চেয়ারম্যানের কাছে দাবি করেছে আমাকে আমার বউ ছেলে মেয়ে কে নিয়ে একটা ঘরের ব্যাবস্থা করে দেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।