ব্রেকিংঃ

ভোলার চরসামাইয়ায় যুবক কে রাতের আধারে হত্যার চেষ্টার অভিযোগ

এম জামিল হোসেনঃ
ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৩ নং ওয়াডে বন্ধুজন স্কুলের পাশে দুলালের ঘরের পাশে পূর্ব শত্রুতার জের ধরে জমি সক্রান্ত বিষয় নিয়ে রাত ১০.৪৫ মিনিটের সময় পূর্ব থেকে উৎত পেতে থাকা, শাহাজান, ইদ্রিস, ফিরোজ,স্বপন গংরা পিছনের থেকে ভুক্তভোগি ইব্রাহিম পলাশ কে রাতে পিছনের থেকে গামছা দিয়ে গলায় পেছিয়ে এলোপাথরি পিটিয়ে জখম করে হত্যার চেষ্টা করে বিবাদি পক্ষ শাহাজান গংরা।
অভিযোগ করেন ভুক্তভোগি ইব্রাহিম পলাশ গ্রুপ।
গতকাল মঙ্গলবার রাত ১০.৪৫ মিনিটের সময় চরসামাইয়া বন্ধুজন স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগি ইব্রাহিম পলাশ অভিযোগ করেন, আমাদের সাথে শাহাজান গংদের সাথে দীর্ঘদিন জমি সক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল।

সেই বিরোধের জেরে আমরা শাহাজান গংদের কাছে জমি দাবি করলে শাহাজান গংরা আমাদের নামে দুইটা মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে তদন্ত না করে আমাদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেন।
আমাদের নামে একের পর এক মিথ্যা এবং ভূয়া মামলা দিয়ে আমাদের হয়রানি করলে আমরা ভোলা জেলা পুলিশ সুপার সরকার কায়সার আহমেদ বরাবর একটি দরখাস্ত করলে তার দুই দিন পর আমাকে রাতে শহর থেকে বাড়ি ফেরার পথে গতি রোধ করে আমার উপর অর্তকিত ভাবে হামলা করে আমাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু ভাগ্যক্রমে আমার ডাক চিৎকার শুনে আমাকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে স্থানীয় জনগন ভোলা সদর হাসপাতাল ভর্তি করে।
ইব্রাহিম প্রতিবেদকে জানান এই জমি সক্রান্ত বিষয় ইউপি চেয়ারম্যান মহিদ্দিন মাতাব্বর কে সমাধান করার জন্য আমরা অনুরোধ করলে তিনি বিষয়টি এরিয়ে যান।
ইব্রাহিম আরো জানান আমরা অসহায় আমরা নিঃশ্ব আমাদের দেখার মত আল্লাহ ছাড়া কেউ নেই।
ভুক্তভোগিরা জানান, বিবাদি ফিরোজ আমাদের নামে যে মামলা দিয়েছে।
ফিরোজ আমাকে রাতে ডেকে এনে রাতে ডিবির হাতে গাঁজা দিয়ে ধরিয়ে মামলা দেয় কিন্তু সেই মামলায় ফিরোজ গংরাই স্বাক্ষি হয়।
ভুক্তভোগিরা জানান, এতে প্রমানিত হয় আমাকে পূর্ব পরিকল্পিত ভাবে গ্রেপ্তার করানো হয়েছে।
বিবাদিরা আমাদের জমি দখল করার জন্য মিথ্যা মামলার ঝালে ফালানোর পায়তারা করছে।
শাহাজান গংদের সাথে কথা বলতে তাদের বাড়িতে গেলে তাদের কে বাড়িতে গিয়ে পাওয়া যায়নী।
ভুক্তভোগিরা জানান বিবাদিরা জমি দখল নিয়ে ভোগ করার জন্য মামলা ও আজকে আবার ভোলা থানায় একটি সাধারন ডাইয়ারি করেন।
এব্যাপারে ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন এর সাথে কথা হলে তিনি প্রতিবেদক জানান এ ব্যাপারে কোন মামলা হয় না তবে তারা আমাদের কাছে এসেছে আমি তাদের কে অভিযোগ দিতে বলেছি।
অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে দূষিদের বিরুদ্ধে ব্যবস্তা গ্রহন করা হবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।