ব্রেকিংঃ

শিক্ষাই উন্নত জাতি গঠনের মুলচাবি কাঠি পুরুস্কার বিতরনী অনুষ্টানে মোশারেফ হোসেন

এম রহমান রুবেলঃ
ভোলা পৌর বালিকা সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্টান ২০২০ অনুষ্টিত হয়েছে।
রবিবার বিকাল ৪..০০টার সময় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি উত্তর দিঘলদীর চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা আঃলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শ্রমিক সাধারন সম্পাদক ও ভোলা পৌর সভার প্যানেল মেয়র শাহে আলম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব মোঃ ফয়সাল স্কুলেরর প্রধান শিক্ষক মোসাম্মদ নুর নাহার বেগম প্রমুখ।
অতিথিরা উপস্থিত থেকে ১ম,২য়,৩য় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন।
পুরুস্কার বিতরনের পূর্বে অতিথিরা বলেন,শিক্ষাই উন্নত জাতি গঠনের মুল চাবি কাঠি।
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার দায়িত্ব গ্রহনের পরপরই একটি যোগোপযোগী আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষানীতি প্রনয়নের উদ্যেগ নেন।
যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চালু করা হয় সৃজনশীল প্রশ্নপত্র।
অতিথিরা বলেন,এখন ছাত্র -ছাত্রীদের বসতে হয়,বুজতে হয় এবং প্রয়োগ দেখাতে হয়।
এতে মুখস্ত বা নকল করে পাস করার দিন শেষ। যা কর্ম ও জীবনমুখী শিক্ষায় ভুমিকা রাখছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।