ব্রেকিংঃ

ভোলার ধনিয়ায় ২৩ বছরের বাগান বাড়ী দখলের চেষ্টা ভুমি দস্যু জাহাঙ্গীর ও আলাউদ্দিন

স্টাফ রিপোর্টার
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী ৩নং ওয়ার্ডে ২৩ বছর যাবৎ ভোগ দখলীয় বাগান দখলের পায়তারা করছেন বলে অভিযোগ উঠে স্থানীয় ভুমিদস্যু আলাউদ্দিন ও জাহাঙ্গীর গং গ্রুপদের দিকে।

মঙ্গলবার দুপুরে সরজমিনে গিয়ে ধনিয়া চেউয়াখালী গ্রামের মোঃ লোকমান হোসেন এর দখলীয় জমিতে গিয়ে জানা যায়, ভুমিদস্যুরা ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা করছেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের রায় কে প্রত্যাখ্যান করে ক্ষমতার দাপট দেখিয়ে ভুমিদস্যু বাহিনীরা প্রতিনিয়ত হুমকি দামকি দিয়ে আসছে লোকমান হোসেন এর পরিবার কে।
লোকমান হোসেন এর ছেলে মাহাবুব আলম বলেন, আমরা দীর্ঘ ২৩ বছর যাবৎ জমি দখল করে আসছি ক্রয় সূত্রে হঠাৎ ভুমিদস্যু আলাউদ্দিন জাহাঙ্গীর আমাদের জমির মোটা গাছপালা দেখে তাদের লোভ পড়ে যায়।
এবং একের পর এক হুমকি দামকি দিতে থাকে এ নিয়ে একাদিক বার শালিশ বিচার হয়েছে কিন্তু তারা কোন শালিশেই কাগজপত্র দেখাতে পারেনি শুধু ক্ষমতার জোর দিয়ে জমি দখল করতে চায়।
মাহাবুব আরো বলেন আমরা কোন ঝামেলা করতে চাই না কিন্তু তারা একের পর ঝামেলা করে আমাদের বাগান দখল করতে চায়।
এই বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর ও আলাউদ্দিনের বাসায় গেলে সাংবাদিক পরিচয় পেয়ে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তবে জাহাঙ্গীরের চাচা বলেন আমাদের কোন কাগজ নাই তবে আমরা এই জমি পাবো, কি ভাবে পাবেন কাগজ ছাড়া? এমন প্রশ্ন জবাবে তিনি বলেন সেটা কি আপনাদের বলবো।
স্থানীয় ইউপি সদস্য কামরুল মিয়া বলেন জাহাঙ্গীর আলাউদ্দিনরা কাউকে পাত্তা দিচ্ছে না, আমরা একাদিক বার তাদের ফয়সালার জন্য ডেকেছি কিন্তু তারা আসেনি।
ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার কথা না শুনে আদালতে গিয়ে মামলা করেছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।