ব্রেকিংঃ

ভোলার দৌলতখানে স্টুডেন্ড কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত।

দৌলতখান প্রতিনিধিঃতানভীর আহমেদ

দৌলতখান উপজেলার ১০৬ টি প্রাথমিক বিদ্যালয়এ সকাল ৯ টা থেকে শুরু হয়েছে স্টুডেন্ড কাউন্সিল নির্বাচন,উৎসব মুখর পরিবেশে প্রাথমিকে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচন চলবে বেলা ২ টা পর্যন্ত। প্রতিটি স্কুলে নির্বাচনকে ঘিরে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নিজ ক্লাসে নিজেরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটপ্রদান করে, লাইনে দারিয়ে ব্যালট পেপারে টিক দিয়ে ভোট দিচ্ছে প্রথম শ্রেনী থেকে পন্চম শ্রেনীর শিক্ষার্থীরা, রয়েছে পুলিং,পিজাইডিং, প্রধান নির্বাচন কমিশনার ও। প্রতিটি বিদ্যালয় এ শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকগন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রঙ্গনে। পৌরসভার ৫ নং ওয়ার্ডে রামরতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কথা হয় ৫ ম শ্রেনীর শিক্ষার্থী রাজ প্রতাপ সিং এর সাথে সেও একজন প্রার্থী খুব খুশি নির্বাচনে প্রার্থী হতে পেরে, প্রার্থী হওয়ার পর থেকে বন্ধুদের চকলেট কিনে খাইয়েছে সে এবং বন্ধুদের মাঝে প্রচারনাও করেছে। ছেলে নির্বাচন করছে বাবা হিসেবে উপস্থিত রয়েছেন ব্যবসায়ি সুমন প্রতাপ সিং কেমন লাগছে জানতে চাইলে বলছেন খুব ভালো লাগছে বন্ধুরা মিলে নির্বাচন করছে লাইনে দারিয়ে ভোট দিচ্ছে সবাই হাসি ঠাট্রা করছে, ভিন্ন একটা অনুভুতি, শিলা রানি সিং খুব খুশি ছেলে নির্বাচন করছে বন্ধুদের সাথে মজা করছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক শফিকুর রহমান ডাবলু বলছেন সরকার সারা দেশে বিদ্যালয় গুলোতে স্কুল কেবিনেটে নির্বাচন এর ব্যবস্থা করেছে, এতে করে নিজেরাই নিজেদের প্রতিনিধি নির্বাচন করছেন বর্তমান গনতান্ত্রিক সরকার এর ভোটের চিএ ফুটে উঠেছে । নিজেরা লাইনে দারিয়ে সারিবদ্ধ ভাবে নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন বলছেন গোটা উপজেলায় উৎসব মুখর পরিবেশে সব বিদ্যালয় এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।