ব্রেকিংঃ

ভোলার ভেদুরিয়া ইউনিয়নে পল্লী কর্মসংস্থা ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির মাধ্যমে ১০ জন নারী নির্বাচন করা হয়েছে।

মোঃ বশির আহম্মেদঃ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে ২৩ ফেব্রুয়ারী বেলা ১০ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ কায্যালয় পল্লী কর্মসংস্থান ও সড়ক
রক্ষনাবেক্ষন কর্মসূচি-৩ (-আর ই আর এম পি _৩) এর আওতায় বিধবা, স্বামী পরিত্যাক্তা ও অসহায় নারীদের মধ্যে থেকে ১০ জনকে ২ বছরের জন্য স্বচ্ছ লটারী প্রকৃয়ার মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে। এবং ১০ জন কে অপেক্ষামান তালিকায় নির্বাচন করা হয়। উক্ত নিয়োগ বোর্ড এ উপস্থিতি ছিলেন এলজিইডির ভোলা সদর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, উপ – সহকারী প্রকৌশলী মোঃ ছায়েদুর রহমান, এবং মোঃ আবু জাফর, কমিউনিটি অর্গানাইজার মো: মহিববুল্লাহ, ভুইয়া, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ নিয়াজ মোর্শেদ, ইউনিয়ন ২ নং ওয়ার্ড এর ইউ পি সদস্য মোঃ মোঃ আবুল কালাম, ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ হোসেন, সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত ১০ জন মহিলা লটারীর মাধ্যমে ২ বছরের জন্য নিয়োগ সিদ্ধান্ত হয় । কোন মহিলা রাস্তার কাজে অবহেলা বা নিয়মিত কাজে যোগদান না করা বা যে কোনো আপত্তিজনক বিষেয়ে কোন অভিযোগ আসলে তাকে বাদ দিয়ে অপেক্ষায় মান ১০ জন থেকে যে কোন জনকে নিয়োগ দেওয়া হবে।।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।