ব্রেকিংঃ

ভেলুমিয়ায় ইউপি সদস্য তারেকের দাপটে খতিয়ান হয়ে গেল এক একর পঞ্চাশ শতাংশ জমির কাগজ

স্টাফ রিপোটারঃ

ভোলার ভেলুমিয়ার বাঘমারা ৩ নং ওয়াডে জাল খতিয়ান করে এক একর পঞ্চাশ শতাংশ জমি দখলের অভিযোগ উঠে স্থানীয় ভুমি দস্যু হাতেম মাল গংদের বিরুদ্ধে।
ভূয়া খতিয়ান তৈরি করে স্থানীয় তারেক মেম্বার মোট অংকের টাকার বিনিময় প্রবাসি হাতেম মালকে জমি পাইয়ে দেওয়ার অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগি মনসুর গংরা।

গত২৩/০২/২০ ইং তারিখ রবিবার সকালে ঘটনাস্থলে গেলে জানা যায় ভুক্তভোগী মনসুর জানান এই এক একর পঞ্চাশ জমিটি আমরা সরকারের কাছ থেকে বন্ধবস্ত নিয়েছি। এই জমির মালিক আমার পূর্ব পুরুষ।
আমার বাব দাদারা জন্মসুত্রে তারা ভোগ দখল করে আসতেছে।
কিন্তু দুঃখের বিষয় হলো হাতেম মাল তিনি ছিলেন দেশের বাহিরে। বাহিরের থেকে এসে স্থানীয় মেম্বার তারেকের কু বুদ্ধিতে পরে হাতেম মালের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তারেক মেম্বার ৭৩/৭৪ সাল দিয়ে তাকে একটি ভুয়া খতিয়ান তৈরি করে দেন।
পরবর্তিতে সেই ভুয়া খতিয়ান দিয়ে কোটে একটি মামলা করিয়ে দেন তারেক মেম্বার।

এক একর পঞ্চাশ শতাংশ জমির বিষয় জানতে চাইলে হাতেম মাল বলেন, বাবা আমি অসহায় কিছু বুজি না জমি আমার তারেক মেম্বার টাকা নিছে আমার কাছ থেকে। টাকা নিয়ে তিনি আমাকে এক একর পঞ্চাশের একটি কাগজ হাতে ধরিয়ে দিয়ে তিনি বলেন এই তোমার জমি বুজিয়ে নেও।

হাতেম মাল বলেন, এখন আমি কি করবো বাবা কিছু বুজি না বুজে তারেক মেম্বার।
মেম্বার তারেক জানান আমাকে কাগজ করিয়ে দিতে বলছে আমি লোক দেখিয়ে দিয়েছি এখন কাগজ ঠিক না বে ঠিক আমি কেমনে কমু এটা জানে ভুমি অফিস।
ভোলা ভূমি অফিসের সহকারি ভুমি কমিশনারের কার্যালয়ের সার্ভেয়ার মিজান জানান,জমির খতিয়ান ঠিক আছে কিনা আমি জানি না তবে আমার সহকরি ছিল সে ছুটিতে গেছে সে অফিসে আসলে আমি জানাতে পারবো তবে চাবি তার কাছে।

ইউপি সদস্য লোকমান জানান, এই জমিটি দীর্ঘদিন মনসুরেরা খাইতো এখন এটা নিয়ে একটু যরযন্ত্র চলছে তবে অচিরেই ঠিক হয়ে যাবে।
ভুক্তভোগি মনসুর গংরা জেলা প্রশাসনের কাছে এই ভুয়া খতিয়ান তৈরিকারি, জনসারনের হয়রানি ও দুষিদের গ্রেপ্তার দ্রিষ্ট্রান্তমুলোক শাস্তির দাবি জানাচ্ছি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।