ভোলাবাসিকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন অধ্যক্ষ রফিকুল ইসলাম স্যার।।

স্টাফ রিপোটার।।
শিক্ষক নেতা, পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ভোলা মেডিকাল সাইন্স এন্ড টেকনোলজির পরিচালক অধ্যক্ষ রফিকুল ইসলাম সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ১০ জুন রাত ৩ টায় তার চরনোয়াবাদ ভোলা আলিয়া মাদ্রাসা সড়কের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। রফিক স্যারের মৃত্যুতে জনতার বাণীর সম্পাদকের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। সেই সাথে ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদের সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।
