ব্রেকিংঃ

ভোলা উত্তর দিঘলদীতে প্রতিবন্ধিকে মেরে জমি দখলের চেস্টা ভুমিদস্যু সেলিম মোল্লাহ গংদের বিরুদ্ধে।।

স্টাফ রিপোটার।।
ভোলা উত্তর দিঘলদীতে প্রতিবন্ধিকে মেরে জমি দখলের চেস্টায় মাতোয়ারা হয়ে উঠেছে ভুমিদস্যু সেলিম মোল্লাহ, আবু বক্কর মোল্লাহ, হুমায়ুন মোল্লাহ, আসিফ মোল্লাহ গংরা।

স্থানীয় সুত্রে জানাযায় ভুমিদস্যু স্থানীয় সেলিম, হুমায়ুন, আবু বক্কর, আসিফ মোল্লা গংদের অত্যাচারে অতিষ্টিত হয়ে উঠছে ভুক্তভোগি, আবুল কালাম,ছিদ্দিক ফলবান, ইউনুছ ফলবান,ছালেম ফলবান, নুরু ফলবান, রেনু বেগম, তাছনুর বেগম,ফাতেমা বেগমসহ আরো অনেকে।
তাদের অত্যাচারের কথা নীরবে সহর্য্য করে যাচ্ছেন স্থানীয় নীরিহ ভুক্তভোগি ভুমিদস্যু পরিবার গংরা।
ভুক্তভোগি আবুল কালাম ভারাক্রান্তে সাংবাদিকদের জানান, জন্মসৃত্রে আমার বাপ দাদারা দখলসুত্রে ৫ একর ৮৪ শতাংশ জমি খেয়ে আসছে।

কিন্তু স্থানীয় সেলিম মোল্লাহ গংরা ৯/৬৩ একটি ঝাল ডিগ্রি তৈরি করে তারা ক্ষমতার দাপট দেখিয়ে ভুক্তভোগি প্রতিবন্ধি পরিবারটি জমি দখলে বার বার পুলিশ প্রটোকলে তাদের উপর হামলা চালায়।
গত ৯/০৬/২০ ইং তারিখ ১২ টার সময় আবু বক্কর মোল্লার নেতৃত্বে হুমায়ুন মোল্লাহ, সেলিম মোল্লাহ সহ তাদের সন্ত্রাসী দল বল নিয়ে আবু কালাম গংদের জমিটি দখলে মরিয়া হয়ে উঠেছে এবং পুলিশ নিয়ে সেই দিন অকথ্য ভাষায় তাদের গালমন্দ করে ঝোর পূর্বক ভোলা থানার এএসআই আরিফের সামনে দোকান ভাংচুর করে আবুল কালামের পরিবারদের হুমকি দিয়ে পুলিশের ভয় দেখিয়ে দোকান ঘরের টিনগুলো খোলায় এবং প্রশাসন হুমকি দিয়ে আসে দোকান থেকে উঠে যাইতে।

ভুক্তভোগি খাদিজা জানান হুমায়ুন মোল্লাহ, সেলিম মোল্লা গংরা পুলিশের এএসআই আরিফ স্যার কে দিয়ে আমাকে প্রকাশ্য অকথ্য ভাষায় গালমন্দ সহ জঘন্য ভাষায় গালি দিয়েছে আমি তখন তাদের ভয়তে কিছু বলিনি এলাকাবাসি তার বড় প্রমান।
খাদিজা বলেন পুলিশ জনগনের বন্ধু পুলিশ যখন এভাবে জনগনের উপর ক্ষিপ্ত হয়ে উঠে তখন আমাদের মত সাধারন অসহায় পরিবারগুলো কোথায় গিয়ে সাহায্য চাইবে।
খাদিজা ভোলা জেলা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করছেন এবং তার অপমানের বিচার দাবি জানিয়েছেন।
আর যেন এভাবে কোন অসহায় নারী পুলিশ দ্বারা অপমানিত না হয়।
এদিকে পুলিশের এএসআই আরিফ কে একাদিক বার ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায়নি।
সেলিম মোল্লাহ প্রতিবেদক জানান, আমরা এই জমির মালিক তাই জমির কাছে পুলিশ সহ গিয়েছি কিন্তু দোকান ভাংচুর করিনী।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।