ব্রেকিংঃ

ভোলায় ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে করোনায় নিহত মন্ত্রীসহ সকলের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত।

স্টাফ রিপোটার।।

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের আয়োজনে মহামারি করোনা কোভিট (১৯) ভাইরাসের নিহত মন্ত্রী , এমপি, মেয়র, চেয়ারম্যান সহ সকলের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

সোমবার সকাল ১০.৩০ মিনিটের সময় রাজাপুর জনতা বাজার সংলগ্ন মদিনাতুল উলুম মাদ্রাসা মসজিদের ভিতর এই দোয়ার আয়োজন করা হয়।

করোনায় নিহত উক্ত দোয়া ও মুনাজাত অনুষ্টানে মাওলানা মোঃ সামসুদ্দিন কাশেমীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিন দরদি ও রাজাপুরের গরিব অসহায় মানুষের আপনজন এবং জনগনের ভোটে নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান (মিজান) খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মোঃ নুরুন নবী।
এছাড়া ও অনুষ্টানটি পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম খলিল।
প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান মিজান বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দূর দর্ষিতার সাহসীকতা ও জনগনের ভালোবাসা নিয়ে মানুষের জন্য নিরলস ভাবে জাতীর এই ক্লীন্তিলগ্নে কাজ করছেন।
মাননীয় প্রধান্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মসজিদ মাদ্রাসা ও ইমাম মুয়াজ্জিনদের জন্য কি করছেন এটা আপনিরাই ভালো জানেন এবং বাংলাদেশের মানুষের কাছে এটা দ্রিস্টান্ত স্বাক্ষি ও ইতিহাস হয়ে রবে।
মিজান তার বক্তব্য বলেন, করোনায় আমাদের বাংলাদের অহংকার সাবেক স্বাস্থ্য মন্ত্রী,নাছি, ধর্ম মন্ত্রী, মেয়র কামরান সহ করোনায় নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করছি মহান আল্লাহপাক যেন তাদের জান্নাতবাসি করেন।
ইমাম মুয়াজ্জিনদের উদ্দ্যেশে বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন ইমাম মুয়াজ্জিনদের কোন দল নেই আর তাদের থাকার ও দরকার নেই তারা সব সময় নিরোপেক্ষ ভাবে চলবে এবং কাজ করবে তার কারন হল ইমাম মুয়াজ্জিনদের ছাড়া আমাদের এই সমাজে চলতে বা ইসলামি শরিয়া কাজ গুলো করা আমাদের পক্ষে সম্ভব না।

তাই তাদের ভুমিকা এই সমাজে অতুলনীয়।

করোনায় নিহত সকল শহীদের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন রাজাপুর ইউনিয়নের ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষের সদস্য সচিব হাফেজ মাওঃ মোঃ ইব্রাহিম খলিল।
তিনি ভোলার অহংকার সারা বাংলার জীবন্তকিংবদন্তী সাবেক মন্ত্রী ভোলা সদর আসনের এমপি জননেতা তোফায়েল আহমেদে এর সু স্বাস্থ্য দীর্ঘায়ু দেশ ও দেশের মানুষের ও কল্যান কামনায় করোনা মহামারি থেকে সমগ্র মানুষকে নাজাতের জন্য প্রার্থনা করেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।