ব্রেকিংঃ

ভোলায় মেঘনায় ডাকাত সর্দার কানা নজিরসহ ৫ ডাকাত আটক, ৪ জেলে উদ্ধার

এম রহমান রুবেল / এম জামিল হোসেন ॥
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ডাকাত সর্দার কানা নজির সহ মোট ৫ ডাকাত কে আটক করেছে স্থানীয় থানা পুলিশ ও কোষ্টগার্ড সদস্যরা। এসময় ডাকাতদের কাছে থাকা অপহরনকৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার মেঘনা নদীর চর-নাসরিনের পূর্ব মাথা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটকৃতরা হলো, ডাকাত সর্দার মো: নজির আহমেদ ওরফে কানা নজির (৫৭), মো: আসরাফ (৩৮), শাহবুদ্দিন (৩০), মিরাজ (১৯) ও সুজন (১৫)। পরে আটককৃত শাহাবুদ্দিনের কাছ থেকে একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়। আটকৃতরা লক্ষিপুর, নোয়াখালী ও ভোলা জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া রামগতি এলাকার উদ্ধারকৃত জেলেরা হলেন, মো: ইসমাইল (২৫), মাহফুজুর রহমান (৪৫), শেখ ফরিদ (৩৫) ও আব্দুর রহিম (৬০)। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক আহমদ সাংবাদিকদের জানান,বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘনার চর নাসরিনের পুর্ব মাথায় একটি ইঞ্জিন চালিত নৌকায় ডাকাতরা অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় পুলিশ ও কোষ্টগার্ড সদস্যরা। এসময় ৫ জলদস্যু আটক ও অপহরনকৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি মামলা দায়ের করছে।
ওসি আরো জানান, উদ্ধারকৃত জেলেদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে বুধবার রাতে রামগতি এলাকা থেকে আপহরন করে মুক্তিপন আদায়ের জন্য চর নাসরিনে আত্বগোপন করে ডাকাত দল। উদ্ধারকৃত জেলেদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলেই তাদের কাছে জেলেদের তুলে দেওয়া হবে বলে ওসি জানান।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।