ব্রেকিংঃ

নদী ভাঙ্গন,চাঁদাবাজি, সন্ত্রাস,মাদক এবং শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনে ধানের শীষের বিকল্প নেই -নূরুল ইসলাম নয়ন।

গিয়াসউদ্দিন [চরফ্যাশন]ঃ নদী ভাঙ্গন,চাঁদাবাজি,সন্ত্রাস,মাদক, এবং শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনে আগামী নির্বাচনে ধানের শীষ এর বিকল্প নাই।

আজ ০৬ নভেম্বর বৃহস্পতিবার বিকালে ভোলা চরফ্যাশন সদরে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন। তিনি আরো বলেন ধানের শীষ প্রতীকের জয় হলে চরফ্যাশন ও মনপুরায় শিক্ষার উন্নয়নের পাশাপাশি যুব সমাজকে রক্ষায় মাদক মুক্ত পরিবেশ শিক্ষাক্ষেত্র ও বহুমুখী পেশায় অগ্রাধিকার দেয়া হবে। একই সঙ্গে ভোলা জেলাকে নদী ভাঙন থেকে রক্ষায় টেকসই উন্নয়ন ও স্বাস্থ্যসেবার পাশাপাশি এই অঞ্চলকে পর্যটন খাতে উন্নয়ন করা হবে।

নারী শিক্ষার উন্নয়নে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাক্ষরতার হার বাড়াতে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেন। পাশাপাশি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান কৃষক শ্রমিক জেলে মাঝি মাল্লা তথা খেটে খাওয়া মেহনতী মানুষের জীবন মান উন্নয়নে যে ভূমিকা রেখেছেন বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করলে ধর্ম বর্ন নির্বিশেষে এদেশের মানুষের কল্যাণে তার পথ অনুসরণ করবে।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে তিনি , নারী ভোটারদের সমর্থন না পেলে বিএনপিকে বড় ঝুঁকিতে পড়তে পারে বলে নেতাকর্মীদের হুশিয়ারী দিয়েছেন। সারা বাংলাদেশে অর্ধেক নারী ভোটার রয়েছে। ইতিমধ্যে নারীদের বিভ্রান্তি করতে একটি দল মাঠে নেমেছে। কোনো কারণে যদি আমাদের মা বোনেরা বিভ্রান্ত হয়ে যায় তাহলে আমরা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি।

আমরা আজকে বাড়ি গিয়ে মা বোনদেরকে বিএনপির পক্ষে ভোট প্রার্থনার আহবান জানান। আপনারা বিগত ৩২ বছর সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন। তিনিও আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের সামনে আমাকে ধানের শীষ তুলে দিয়ে পাঠিয়েছেন। আমি চাই আজকেও আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ভবিষ্যতেও আমার পরে কেউ না কেউ ধানের শীষ নিয়ে আসবেন তখনও আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।

কারণ আপনারা নাজিম উদ্দিন আলম সাহেব কিংবা আমার নেতাকর্মী নন। ভবিষ্যতে যারা আসবেন তাদেরও নেতাকর্মী নন। আপনারা জাতীয়তাবাদি দল বিএনপির নেতাকর্মী।

ভোলা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক-সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু’র সভাপতিত্বে গণসংবর্ধনায় আরো বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম, ভোলা জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন,
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সেক্রেটারী আবদুল কাদের সেলিম।

স্থানীয় বিএনপিসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার ২১ ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে সংবর্ধনা স্থলে আসলে গণ সংবর্ধনা বিশাল সমাবেশে পরিনত হয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।