জাতীয় শোক দিবস উপলক্ষে ফাতেমা খানম কলেজে আলোচনা, নাটক ,কবিত আবৃত্তি ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

এম জামিল হোসেন ॥
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকি উপলক্ষে বাংলাবাজার ফাতেমা খানম কলেজে আলোচনা সভা, নাটক , কবিত আবৃত্তি ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে ভোলার উপশহর বাংলা বাজার ফাতেমা খানম কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, সাবেক সিভিল সার্জন ডাঃ ফরিদ আহমেদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাসেম, জেলা পরিষদ সদস্য খায়রুল হাসান খোকন, চেম্বার অব কমার্সের পরিচালক ও ভোলা জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম । এসময় আরো উপস্থিত ছিলেন ,দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোঃ কামাল হোসেন, সিনিয়র শিক্ষক আবুল বাশার, শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও যুগান্তর প্রতিনিধি প্রভাষক অমিতাভ অপু। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক খাদিজা আক্তার স্বপ্না , রেহানা ফেরদৌস , ধ্রুব হাওলাদার ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে সবাইকে কাজ করতে হবে। কেননা বঙ্গবন্ধুর নেতৃত্বে অনেক রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়ে ছিল। নতুন প্রজন্মকে এসব কথা মনে রাখতে হবে।
সভাপতির বক্তব্যে মইনুল হোসেন বিপ্লব বলেন, দেশের কিছু বিপদগামী মানুষ সব সময়ই ক্ষতি করে থাকে। ওই চক্রই ৭৫ সালের ১৫ আগষ্ট জাতিরজনককে স্ব পরিবারে হত্যা করে। তাই বিপদগামীদের বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, নাটক, রচনা ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহন করে। ভোলা থিয়েটারের সম্পাদক অতনু করঞ্জাই এর র্নিদেশনা ও পরিচালনায় মঞ্চায়িত হয় নাটক“মুজিম মানে শক্তি, মুজিব মানে মুক্তি”।
