ব্রেকিংঃ

২১ আগষ্ট গ্রেনেড হামলার স্মরনে ভোলায় আলোচনা সভা

এম রহমান রুবেল:
ভোলা জেলা আঃলীগ কার্যালয় ২১ ই আগষ্ট গ্রেনেট হামলায় নিহতের স্মরনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ আঃলীগ ভোলা জেলা শাখা এর আয়োজন করে। বুধবার (২১/০৮/১৯) রাত ৭.৩০ মিনিটে জেলা আঃলীগ কার্যালয় আলোচনা সভা অনুষ্টানে সভাপতিত্ব করেন, জেলা আঃলীগের সহ সভাপতি, সাবেক পিপি এড, জুলফিকার আহমেদ। উক্ত অনুষ্টানটি ভোলা সদর উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম আজিজ এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলা জেলা আঃলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু, জেলা আঃলীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লাহ, জেলা আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ শাফিয়া খাতুন, পৌর আঃলীগ এর সাধারন সম্পাদক শাহ আলি নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ন আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আঃলীগের সহ সভাপতি আশ্রাফ হোসেন লাভু,জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক শাহে আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সফল ও স্বার্থক আহ্বায়ক মোঃ আবু ছায়েম, জেলা তাতীলীগের আহ্বায়ক ফরমান, কৃষকলীগের সাধারন সম্পাদক শহিদুল, জেলা প্রজন্মলীগের সাধারন সম্পাদক বিল্পব পাশা, পিন্টু তালুকদার, এড, জিবলি সহ ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে আলোচনাকালে প্রধান অতিথি তার বক্তব্য বলেন,২১ ই আগষ্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বোরোচিত গ্রেনেড হামলা করা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা বেচে গেলে ও নিহত হয়েছে আইভি রহমান সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে নিহতদের আত্নার মাগফেরাত কামনা করা হয়।
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।