ভেলুমিয়া চন্দ্র প্রসাদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় বার্ষিক ছবক ও পুরুস্কার বিতরন অনুষ্টান অনুষ্টিত

এম রহমান রুবেলঃ
ভোলার ভেলুমিয়া ইউনিয়নের পাকিস্তান বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন চন্দ্র প্রসাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০২০ সালের আলিম পরিক্ষার্থীদের বার্ষিক ছবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
২৩/০১/২০২০ ইং বৃহস্পতিবার সকাল ১১ টার সময় মাদ্রাসার প্রাঙ্গানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, ভোলা সদর উপজেলা পরিষদের তিন বারের সফল ভাইস চেয়ারম্যান ওজেলা আঃলীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ্ব মোহাম্মদ ইউনুছ।
বার্ষিক ছবক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলিম পরিক্ষার্থীদের বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পর্ণ করা হয়।
চন্দ্র প্রসাদ আলিম মাদ্রাসার সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিহাদ হাসান, ভোলা জেলা রেড ক্রিসেন্টের এর সেক্রেটারি ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন, ভোলা দারুল হাদিস মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে ছাত্র ছাত্রীদের ব্যাপক ভূমিকা রয়েছে।
বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় আনতে শিক্ষার্থীরাই ভুমিকা অতুলনীয়।
শিক্ষিত জাতিই দেশের গর্ব। একদিন এই শিক্ষার্থীরাই বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
এসময় বক্তারা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন দিক তুলে ধরে তাদের প্রশংসা করেন। এবং তাদের ভালোভাবে পড়াশুনা করে পরিক্ষা কেন্দ্রের যাওয়ার অনুরোধ জানান তাহলে তারা ভালো ফলাফল করতে পারবে।
