ভোলার দৌলতখানে ১০৩জন শিক্ষার্থী পেল বিনামূল্যে ইউনির্ফম

দৌলতখান প্রতিনিধি
তানভীর আহমেদ
ভোলার দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ইউনির্ফম বিরতণ করা হয়েছে। আজ বৃহস্পবিতার দুপুরে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলোনায়তনে ওই বিদ্যালয়ের প্রাপ্তম শিক্ষার্থীদের সংগঠন আ্যালামনাই এসোসিয়েড। এছাড়ও ৫০ জন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আ্যালামনাইন এসোসিয়েডের কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিষয়ের অধ্যাপক নুরুল ইসলাম নাজেম।
এসময় বক্তারা বলেন, আজকের দিনের শিক্ষার্থীরা আগামী দিনের জাতি গঠনের কারিগর। প্রতিটি শিক্ষার্থীকে মনযোগ দিয়ে পড়াশুনা করতে হবে। দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বর্তমানে অনেক সরকারি ও বেসরকারি উচ্চ পর্যায়ে কর্মরত থেকে দেশের মূখ উজ্জল করেছে। তাই তোমাদেরও ভালভাবে পড়াশুনা করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌলতখান পৌর মেয়র মোঃ জাকীর হোসেন তালুকদার, উপজেলার নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ ওই প্রতিষ্ঠানের প্রায় শতাধিক প্রাপ্তম ও বর্তমান ১ হাজার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
