ব্রেকিংঃ

ভেলুমিয়ার তাজুল ডাক্তারের নামে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদগত ২৮ জানুয়ারি সংখ্যায় দৈনিক ভোলার বাণী পত্রিকায়, তরঙ্গ নিউজ, ৭১ ভিশন ডট কম সহ“ ভেলুমিয়ার গাজীর চরে নয়া আতঙ্ক তাজুল ডাক্তার নামে অভিযোগে চাঞ্চল্য” শীর্ষক একটি নিউজ প্রকাশিত হয়। উক্ত সংবাদ যে তথ্য পরিবেশিত হয়েছে আদৌ সত্য নয়। সমাজে আমার সম্মান ক্ষুন্ন এবং হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরোধী পক্ষ সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করিয়েছে।
প্রকাশিত সংবাদে ভিকটিম কিংবা তার স্বজনদের বক্তব্যর কোন ভিত্তি নেই। এতেই প্রমাণ হয় যে সংবাদটি আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রনোদিত ভাবেই করিয়েছে একটি কু-চক্রী মহল। আমি সৃষ্ট এ ঘটনার ব্যাপারে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এর বিচার দাবী করছি এবং মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ তাজুল ইসলাম ডাক্তার
ভেলুমিয়া ইউনিয়ন,
গাজীর চর
ভোলা সদর ভোলা।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।