ভোলার পশ্চিম ইলিশায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এম রহমান ররুবেল॥
ভোলায় খুশি বেগম (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে জেলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খুশি প্রবাসি মহিউদ্দিনের স্ত্রী।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী মহিউদ্দিন পলাতক রয়েছেন। মরদেহের ময়নাতদন্ত হলে মৃত্যু প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
